আদালত চত্বরে আইনজীবীকে মারধর: ৪ পুলিশ সদস্য বরখাস্ত

ইসলাম টাইমস ডেস্ক: আদালত চত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় নওগাঁয় ৪ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

অন্যদিকে এর প্রতিবাদে তৃতীয় দিনের মতো সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, এই ঘটনায় মঙ্গলবার রাতে আইনজীবীদের সাথে আমাদের বৈঠক হয়েছে। সেখানে পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে। এবং ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান পিটু জানান, আইনজীবীকে লাঞ্ছিতের ঘটনায় আজ বুধবার ১১ টা পর্যন্ত বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। বেলা ১১ টার পর আমাদের সাধারণ সভা হবে। সেখানে পার্বতী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করে লাঞ্ছিতের ঘটনায় আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদভারতকে ধাক্কা: জনগণের বিক্ষোভের মুখে বন্দর চুক্তি বাতিল করল শ্রীলংকা
পরবর্তি সংবাদকী আছে আল-জাজিরার সেই প্রতিবেদনে? সরকার ও বিশিষ্টজনেরা কী বলছেন?