কবর খুঁড়তে গিয়েছিলেন বাবুল মিয়া, মাটিতে কোপ দিয়েই মারা গেলেন!

ইসলাম টাইমস ডেস্ক: ঘটনা ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। মৃতের জন্য কবর খুঁড়তে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ শিক্ষণীয় ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪০)। তিনি নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।

নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম জানান, মঙ্গলবার নান্দাইল সদরে বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান।

বুধবার সকালে পারিবারিক গোরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। এসময়  মাটিতে কোদালের কোপ দিয়েই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ জানান, ওই ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

তবে ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদগরু পাচারে জড়িত ৩ অফিসারকে বরখাস্ত করল বিএসএফ, ১২ জনকে বদলি
পরবর্তি সংবাদপুরুষের জন্য যে সকল নারীর সাথে পর্দা নেই