নোয়াখালীতে কোরআন অবমাননার অভিযোগে নারী গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে কোরআন অবমাননার অভিযোগে জাহানারা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহানারা বেগম একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, সকালে ওই মহিলা তার মেয়েদের সঙ্গে ঝগড়ার জের ধরে পবিত্র কোরআন অবমাননা করেন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। পরে ওই নারীকে স্থানীয়রা ইউনিয়ন কার্যালয়ে নিয়ে এলে পুলিশে সোপর্দ করেন তিনি।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইজে

পূর্ববর্তি সংবাদবর্তমান নির্বাচন কমিশনের পদে থাকার নৈতিক অধিকার নেই: খেলাফত মজলিস
পরবর্তি সংবাদউগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২