ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার কুনেইত্রা প্রদেশের ওপর ইসরাইলে সেনারা আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওই হামলা প্রতিহত করেছে।
গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত ১০টা ৪২ মিনিটের দিকে অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায়। তবে কুনেইত্রা প্রদেশের আকাশেই ওই আগ্রাসন প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী।
ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে।
সূত্র: পার্সটুডে
















