ইসলাম টাইমস ডেস্ক: ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে নন্দলালপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি মাইক্রোবাস।
এতে ওই গাড়ির চালক আব্দুল জলিল (২৮)। মিয়া আহত হয়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মাইক্রোবাসটি পাগলা বাজারের দিকে যাচ্ছিল। নন্দলালপুর রেল ক্রসিংয়ের সামনে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রেন ধাক্কা দিয়ে চলে যায়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, ‘ডিএনডি প্রজেক্টে সেনাবাহিনীর লোকজনকে আনতে পাগলা বাজারের উদ্দেশ্যে যাওয়া মাইক্রোবাসটি নন্দলালপুর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটিতে অন্য যাত্রী না থাকায় শুধু চালক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নারায়ণগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-ঢ ১১-৯১১১) যাওয়ার সময় ফতুল্লার পাগলা নন্দলালপুর রেল লাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।
-এসএন
















