ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুকের পর এবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করেছে মিয়ানমার। মার্কিন সংবাদমাধ্যম সিএএন আজ শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে।
মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দেয়। নরওয়ের কোম্পানি টেলিনর এ তথ্য জানিয়েছে। টেলিনর মিয়ানমারে মোবাইল সেবা প্রদান করে।
ইজে
















