হাফিজ্জি হুজুরের বিশিষ্ট খলিফা মাওলানা  মুমিন উল্লাহ ছাহেব অসুস্থ, দুআর আবেদন

ইসলাম টাইমস ডেস্ক: হাফিজ্জি হুজুর রহঃ এর বিশিষ্ট খলিফা মাওলানা  মুমিন উল্লাহ ছাহেব দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত অসুস্থতায় বিছানায় শয্যাশায়ী। নোয়াখালী সোনাইমুড়িতে মেয়ের বাসায় রোগ শয্যায় শায়িত তিনি।

হযরতের নাতিন জামাই মাওলানা মাসুম নযির জানান, হযরত দীর্ঘদিন থেকে অসুস্থ। বার্ধক্য জনিত অসুস্থতায় আজ সাত আট মাস ধরে বিছানায়। হযরতের জন্য তিনি সকলের কাছেই দোয়া চেয়েছেন।

হযরত মাওলানা মুমিনুল্লাহ ছাহেব হাফেজ্জী হুজুরের অন্যতম খলিফা। তার আলোচনায় আকাবির বুজুর্গদের বিভিন্ন উক্তি বিশেষভাবে শোনা যেত।

তিনি বলতেন, দুআর পাশাপাশি দাওয়াও চাই। দাওয়া হচ্ছে আমলের উন্নতি, নেক কাজের উপর থাকা।

তিনি আরো বলতেন, রাতে আগে শোও, শেষ রাতে আগে ওঠ। ঘুম তো একই পরিমাণে হয়। রাতে আগে শুয়ে শেষ রাতে আগে ওঠা, পরে শুয়ে দেরি করে ওঠা- উভয় দলের ঘুমই সমান সমান। কিন্তু যারা আগে শুয়ে আগে ওঠে তারা তাহাজ্জুদ পড়তে পারে এবং ঠান্ডামাথায় পড়াশোনা করতে পারে কিন্তু দ্বিতীয় দল তেমন করতে পারে না।

ইজে

পূর্ববর্তি সংবাদদুর্ঘটনায় পড়েছে রেল, স্থানীয়রা সংগ্রহে ব্যস্ত তেল!
পরবর্তি সংবাদপৌর নির্বাচন: নগরকান্দায় নৌকার প্রচার গাড়ী থেকে দেশীয় অস্ত্র উদ্ধার