ফেসবুকের পর এবার টুইটার ও ইনস্টাগ্রামও বন্ধ করেছে মিয়ানমার

ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুকের পর এবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করেছে মিয়ানমার। মার্কিন সংবাদমাধ্যম সিএএন আজ শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে।

মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দেয়। নরওয়ের কোম্পানি টেলিনর এ তথ্য জানিয়েছে। টেলিনর মিয়ানমারে মোবাইল সেবা প্রদান করে।

ইজে

পূর্ববর্তি সংবাদমসজিদের জায়গা নিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না: আইভিকে মাওলানা আবদুল আউয়াল
পরবর্তি সংবাদইউরোপীয় তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া