করোনায় আক্রান্ত শায়খ আহমাদুল্লাহসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত শায়খ আহমাদুল্লাহ -এর শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে তার পরিবারের আরো তিনজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে পরিবারের সদস্যদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়েছে, আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে একটি ভয়েস মেসেজে তিনি জানিয়েছেন, বর্তমানে তার শ্বাসকষ্ট কমেছে। তবে ভাইরাসের সংক্রমণ জনিত কারণে ফুসফুসের যে ক্ষতি হয়েছে, তার চিকিৎসা এখনো চলছে।

জানা গেছে, আরো তিনদিন ঔষধ সেবনের পর পুনরায় পরীক্ষা করা হবে। তখন ফুসফুসের অবস্থা পুরোপুরি জানা যাবে। ডাক্তাররা বর্তমানে তাকে বিশ্রাম নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত (৪ ফেব্রয়ারি) বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হোন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ ফেব্রুয়ারি শুক্রবার তাকে স্থানান্তর করে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছিলো। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

-এনটি

পূর্ববর্তি সংবাদএসপি গাড়িতে উঠিয়ে সেতুমন্ত্রীর কাছে নিয়ে যান: কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থীর দাবি
পরবর্তি সংবাদতীব্র শীত উপেক্ষা করে ডেনমার্কে করোনার বিধিনিষেধ ও টিকার বিরুদ্ধে বিক্ষোভ