দিন দিন তীব্র হচ্ছে পদত্যাগের দাবি, বিপাকে নেতানিয়াহু

ইসলাম টাইমস ডেস্ক:  দুর্নীতি মামলা ও করোনা মোকাবিলার অব্যবস্থার দায়ে ক্রমেই চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর। দিন দিন তীব্র হচ্ছে তার পদত্যাগের দাবি।

গতকাল শনিবার রাতে তার বাসভবনের সামনে শত শত মানুষ জমায়েত হয়ে প্রতিবাদী আন্দোলন করেন। এসময় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এদিকে, বিগত সাত মাস ধরে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। তাদের দাবি, নেতানিয়াহু দুর্নীতি নিয়ে আদালতে ট্রায়াল চলাকালীন প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।

উল্লেখ্য, ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। আগামী ২৩ মার্চের নির্বাচন সামনে রেখে এরকম নানা সমস্যায় জর্জরিত তিনি।

-এসএন

পূর্ববর্তি সংবাদইউরোপে টিকার জন্য হাহাকার, আমরা প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দ্রুত পেয়েছি: আইনমন্ত্রী
পরবর্তি সংবাদব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দিচ্ছে কমিউনিস্ট দেশ কিউবা