ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস, আশপাশের গ্রাম খালি করার নির্দেশ!

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস নেমেছে৷ এতে প্রবল জলোচ্ছ্বাসে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা। ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে বলেই আশঙ্কা। ফলে আশপাশের গ্রাম খালি করে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক৷

উত্তরাখণ্ডের চমোলি জেলার ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে কাজ করা ১৫০ শ্রমিক নিখোঁজ বলে জানা গেছে।  নিহত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

ঘটনাস্থলের ভিডিওকে দেখা গেছে, বাধ ভাঙা পানি গঙ্গার দু’পাশের বাড়ি ঘর ভেঙে তীব্র গতিতে এগোচ্ছে। হতাহতের আশঙ্কা করে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর ১০০ জনের উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তায় ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।

ধসের কারণে ধউলিগঙ্গার দু’পাশের গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, তপোবনের কাছে নন্দাদেবী হিমবাহে ফাটল ধরায় ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের আংশিক ক্ষতি হয়েছে বলে অনুমাণ।

উত্তরাখণ্ডের চামোলি থানার পুলিশ জানিয়েছে, অলকানন্দা নদীর তীরে যে বসতিগুলি রয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে সেই জায়গাগুলিকেও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভাগিরথী নদীর গতিপথ বন্ধ করা হয়েছে।

শুধু উত্তরাখণ্ড নয়, উত্তরপ্রদেশের গঙ্গার দু’পারেও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। ঘটনায় আটকে পড়েছেন বহু পর্যটক। শ্রীনগর ও ঋষিকেশ বাধের লাগোয়া অঞ্চল খালি করে দেওয়া হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘জনগণের সংগঠন আ’লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই’
পরবর্তি সংবাদএসপি গাড়িতে উঠিয়ে সেতুমন্ত্রীর কাছে নিয়ে যান: কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থীর দাবি