ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সস্পাদক মাওলানা এ কে এম আইউব আলী আজ ৯ ফেব্রুয়ারী বেলা ২টায় খুলানাস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আজ দুপুরে স্ট্রোক করার পর খুলনা সিটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা মাওলানা এ কে এম আইউব আলী কর্মজীবনে একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
আজ বাদ এশা খুলনার মসজিদুল কুবায় জানাজা শেষে শহরের বসুপাড়া কবরখানায় তাকে দাফন করা হবে।
শোক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মাওলানা এ কে এম আইউব আলী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। হঠাৎকরে তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে। নেতৃদ্বয় মরহুম ছোত্রজীবন থেকে শুরু করে রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলীর ইন্তিকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা গোলাম কিবরিয়া, খুলনা জোনের সহকারী পরিচালক ডাঃ আসাদুল্লাহ, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুর।লাহ, খুলানা মহানগর সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল ্আলম মনসুর ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মনির হোসেন। ব্যাংকার্স সোসাইটির সভাপতি আবদুস সামাদ সরকার ও সেক্রেটারী মুফতি সাইফুল হক প্রমুখ।
















