টাকা আত্মসাতের অভিযোগে সরকারি ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ইসলাম টাইমস ডেস্ক: দিনাজপুরে সরকারি দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি কোষাগার থেকে দুই কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

দুই কর্মকর্তা হলেন-আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম (৩৪) ও দিনাজপুর জেলা একাউন্টস অফিসের অডিটর মাহাফুজুর রহমান (৪২)।

প্রাথমিক তদন্তে ধরা পড়ে যে, অডিটর মাহাফুজুর রহমানের সহায়তায় ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় দুই বছরে ক্যাশ সরকার আমিরুল ইসলাম হাসপাতালের দুই কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদআ’লীগ সমর্থকদের নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, গ্রেফতার ৮
পরবর্তি সংবাদনাটোরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে চালক নিহত, দুই বিদেশি আহত