মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নিউজিল্যান্ড

ইসলাম টাইমস ডেস্ক: সামরিক বাহিনীর অভ্যুত্থানের জেরে মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। সূত্র: রয়টার্স ।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, সেই সঙ্গে শিগগির মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।

এদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা পৃথক বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের বৈধতা স্বীকার করে না। মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে দেশটিতে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি।

-এসএন

পূর্ববর্তি সংবাদট্রাম্পের মামলার খরচে কাহিল করদাতারা
পরবর্তি সংবাদভারতজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কিষান ইউনিয়নের মুখপাত্র