ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুর শহরের বায়তুল আমানে রেলের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক যুবক। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শিপন পাল (২৭)। তিনি বায়তুল আমান নদী ভাঙ্গা বস্তিতে থাকতে। শীত এলে তার মানসিক সমস্যা হয় বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পৌছে লাশ উদ্ধার করেছে।
-ইজে
















