অধিকৃত কাশ্মীর: ভারতীয় সেনাদের হাতে ৬০ বছরের বৃদ্ধ শহীদ

ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ৬০ বছরের একজন বৃদ্ধ কাশ্মীরিকে শহীদ করে দিয়েছে।

কাশ্মীরি মিডিয়া সার্ভিসের তথ্যমতে, ভারতীয় সেনাবাহিনী বারামুলায় সামরিক অভিযানের নামে একজন প্রবীণ কাশ্মীরিকে শহীদ করে দেয়।

অন্যদিকে, হুরিয়াত নেতা মকবুল বাটের ৩৭তম বার্ষিকীতে ভারত অধিকৃত উপত্যকায় সর্বাত্মক ধর্মঘট অব্যহত রয়েছে।

দখলকৃত উপত্যকায় ভারতীয় বাহিনীর ভারী দল মোতায়েন করা আছে। রাস্তাঘাটও বন্ধ।

কাশ্মীরি গণমাধ্যম বলছে, সর্বদলীয় হুরিয়াত সম্মেলন হরতাল ডেকেছে।

উল্লেখ্য, কাশ্মীরি নেতা মকবুল বাটকে ১১ ফেব্রুয়ারি দিল্লির তিহার কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল।

সূত্র: ডেইলি জং

-এসএন

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে ৩২৭ কোটি জিমেইল ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস!
পরবর্তি সংবাদএকদিনে করোনা থেকে সুস্থ ৬৮১ জন, মৃত্যু কমে ৯