প্রশান্ত মহাসাগরে প্রচণ্ড ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা

ইসলাম টাইমস ডেস্ক: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.‌৭। ভয়াবহ সুনামির আশঙ্কা রয়েছে, টুইট করে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ সময় বুধবার অস্ট্রেলিয়ার একটি দ্বীপে এই ঘটনাটি ঘটেছে।

অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্বদিকে ৩৪০ মাইল দূরে অবস্থিত লর্ড হো দ্বীপের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছিল এই কম্পনের উৎসস্থল। এর পরেই অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়ে দেয় ওই দ্বীপে সুনামি আছড়ে পড়তে পারে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যেতে শুরু করে প্রশাসন।

এ ঘটনার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে নিউজিল্যান্ড এবং নিউ ক্যালিডোনিয়াতেও। তবে বর্তমানে বিপদ কেটে গিয়েছে বলে জানানো হয়েছে। খুব একটা ক্ষয়ক্ষতিও কিছু হয়নি।

জানা গেছে, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ৫৫০ কিলোমিটার দূরে লর্ড হোয়ই দ্বীপে সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত ৯.‌২০ নাগাদ নিউ ক্যালেডোনিয়া থেকে পূর্বে ৪১৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় কম্পন অনুভূত হয়।

নিউজিল্যান্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে উপকূলবর্তী অঞ্চলগুলির বাসিন্দাদের সমুদ্র, নদীর মতো জলাশয়গুলি থেকে দূরে সরে যেতে বলা হয়েছে।

নিউ সাউথওয়েলস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে আগামী তিন ঘণ্টার মধ্যেই সুনামি আসতে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে ০.৩ মিটার থেকে এক মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।

নিউজিল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তীব্র স্রোত ও অস্বাভাবিক ঢেউ আছড়ে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপে, অকল্যান্ডের পূর্বদিকে দ্য গ্রেট ব্যারিয়ার আইল্যান্ডে এবং নিউজিল্যান্ডের পূর্বদিকে উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে একমাত্র নিউজিল্যান্ডের উত্তরদিকে।

-এসএন

পূর্ববর্তি সংবাদএকদিনে করোনা থেকে সুস্থ ৬৮১ জন, মৃত্যু কমে ৯
পরবর্তি সংবাদ২য় দফায় হামলার কবলে আ. কাদের মির্জা, গাড়ির কাচ ভাঙচুর