ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল উপকণ্ঠে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় অন্তত পাঁচজন মারা গেছেন। নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জাতিসংঘ ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরো চার আরোহী।
এখনো এই হামলার দায় স্বীকার করেনি কেউ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাএই হামলার পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করলেও এই হামলার সঙ্গে কোনো যোগসূত্র নেই বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান।
সূত্র: রয়টার্স।
-এনটি
















