প্রেমিককে ৫ টুকরা করে হত্যা : আদালতে যা বললেন পরকীয়া শাহনাজ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সায়েদাবাদ সংলগ্ন ওয়ারির টিকাটুলিতে পরকীয়া প্রেমিক সজিব হাসানকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ টুকরা করে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পরকীয়া প্রেমিকা শাহনাজ বেগম (৫০)। শুক্রবার আসামি শাহনাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি এ জবানবন্দি দেন।

জানা যায়, গোপীবাগের কে এম দাস লেনের ছয়তলা বাড়ির চতুর্থ তলায় দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন শাহনাজ। তার বাসায় মাঝেমধ্যে আসতেন সজিব। ঘণ্টার পর ঘণ্টা সেখানে কাটাতেন। সজিব পরিবহন শ্রমিক। বেশিরভাগ সময় দুপুরের দিকে শাহনাজের বাসায় আসতেন সজিব।

গত ১০ ফেব্রুয়ারি শাহনাজের স্বামী ‘তার স্ত্রী হারিয়ে গেছে’ মর্মে রাজধানীর ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত বৃহস্পতিবার সজিবকে হত্যার পর শাহনাজ তার আসল স্বামীকে ফোন করে আসতে বলেন। এরপর শাহনাজের স্বামী পুলিশকে সাথে নিয়ে ওই বাসায় আসেন। তখন ঘটনাস্থল থেকে সজীবের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ শাহনাজকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করে।

ইজে

পূর্ববর্তি সংবাদতাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভারত
পরবর্তি সংবাদজামালপুরে এক্সরেকক্ষে নারী রোগীর শ্লীলতাহানির চেষ্টা, টেকনোলজিস্ট আটক