বিএনপির প্রতিবাদ সভায় পুলিশের লাটিচার্জ, আটক ১৭, আহত অর্ধশতাধিক

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার পর প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হন। সমাবেশে বক্তারা খেতাব বাতিলের প্রতিবাদ জানান।

সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশ বাধা দেয়। এসময় ঢাকা দক্ষিন সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাকসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকালে প্রতিবাদ সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করে। প্রতিবাদ সমাবেশে একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। প্রতিবাদসভা চলাকালে একে একে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছিলেন।

যখন প্রতিবাদ সভায় প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই পুলিশের লাঠিচার্জে বিএনপি নেতাকর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হযন।

এদিকে এ ঘটনায় দুই জন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে বিএনপির ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি।

আহত বিএনপি নেতাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ২৬৬, সুস্থ ৩৭৪
পরবর্তি সংবাদবগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন