জামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদীস মাওলানা বেলায়াতুল্লাহ নূরের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদীস ও জেলা বড় মসজিদের খতীব মাওলানা বেলায়াতুল্লাহ নূর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আনুমানিক সকাল ৯টার দিকে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, মাওলানা বেলায়াতুল্লাহ নূর বিবাড়িয়ার প্রসিদ্ধ আলেম মুফতি নূরুল্লাহর ৪র্থ ছেলে। তার জন্ম ১৯৭২ সালে। তিনি বিবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদীস এবং জেলা কেন্দ্রীয় মসজিদের খতীব।

অসুস্থতার আগ পর্যন্ত তিনি অত্র এলাকায় একজন সুবক্তা হিসাবে প্রসিদ্ধ ছিলেন।  জামিয়ার ইউনুছিয়ার  আগে তিনি বর্মী মাদরাসার মুহাতামিম ও শায়খুল হাদীস ছিলেন বলেও জানা গেছে। দীর্ঘ দিন ধরে স্ট্রোকের কারণে প্যারালাইসিস এবং কিডনী রোগে আক্রান্ত থেকে আজ ৪৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা বেলায়াতুল্লাহ নূরের জানাযা আজ বাদ মাগরিব জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

-ইজে

পূর্ববর্তি সংবাদগুগল ও ফেসবুককে অর্থ আদায়ে বাধ্য করে আইন করছে অস্ট্রেলিয়া
পরবর্তি সংবাদরাজধানীতে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া