মাওলানা জসিম উদ্দীনের উপর হামলা: মূল হোতাদের পরিচয় প্রকাশের দাবিতে মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিনকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশের দাবি মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোন। আজ  ১৫ ফেব্রুয়ারি (সোমবার) হামলার মূল পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশের দাবীতে তারা  এ মানব বন্ধন করে।

মাওলানা জসিম উদ্দিনকে হামলাকারী মূলহোতাদের পরিচয় প্রকাশ করা না হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মূসা বিন ইজহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হেফাজত নেতা মুফতি বসিরুল হাসান, মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা জুবায়ের, মাওলানা রকিবুল্লাহ হাবিবী, মাওলানা ইরফান, মাওলানা কাউছারসহ হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

-ইজে

পূর্ববর্তি সংবাদচলতি শিক্ষাবর্ষের সংক্ষিপ্ত নেসাব ও পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বেফাক
পরবর্তি সংবাদ২৪ ঘন্টা পর ধরে নিয়ে যাওয়া পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ