এনাম হাসান জুনাইদ ।।
গত কয়েকদিন আগে তুরস্কের ইস্তাম্বুলে বসবাসরত বর্তমান বিশ্বের প্রসিদ্ধ আলেম ও শ্রেষ্ঠ হাদীস বিশারদ শাইখ মুহাম্মদ আওয়ামার মুহতারামা সহধর্মিনী ইন্তেকাল করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি মোতাবেক ২৯ জুমাদাল আখিরাহ বৃহস্পতিবার রাতে শায়খের জীবনসঙ্গীনীর ওফাত হয়। বর্তমানে শায়খের বয়স ৮৩ উপরে। সেই সাথে বার্ধক্যজনিত দুর্বলতা। এর উপর ৫৭ বছর ধরে ইলমী সফর ও জীবন সফরের সঙ্গিনীর ওফাতে শায়খ কেমন ব্যথিত তা তো বলাই বাহুল্য।
কিন্তু যারা সত্যিকারের আহলে ইলম, তাদের তো ইলমই আসল সান্ত্বনা। إذا نشطت فهو لذتي، وإذا اغتممت فهو سلوتي (ইলম স্বাভাবিক অবস্থায় আমাদের আনন্দ দেয় আর বিষণ্নতার সময় দেয় সান্ত্বনা ।)
স্ত্রী বিয়োগের পরের দিনের ঘটনা। শায়খ যথারীতি যাচ্ছিলেন রচনা ও গবেষণার কাজে তার অফিসে। বাইরে প্রচণ্ড শীত। তুষার আচ্ছাদিত রাস্তা মাড়িয়ে শায়খ যাচ্ছেন তার কাজে।
একজন অনুরোধ করলেন, শায়খ! অন্তত এখন একটু বিশ্রাম নিন। আপনি তো শারীরিক মানসিক সবদিক থেকে ক্লান্ত।
শায়খ বললেন, আমাদের মৃত্যু হবে কিতাবের ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিসের প্রচার ও সংরক্ষণের মহান দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যু এসে গেলে এরচেয়ে সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে!
এরাই তো আমাদের আদর্শ। সালাফে সালিহিনের জীবন্ত প্রতিচ্ছবি।
همُ الرجالُ – حقًا – وعيبٌ أنْ يقالَ لمنْ
لمْ يتصفْ بمعَانِي وصفهم : رجلُ
-ইজে
















