৫৫ পৌরসভার ভোটগ্রহণ: বিএনপির ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ইসলাম টাইমস ডেস্ক: দেশে চতুর্থ ধাপে ৫৫ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বিএনপির চেয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সাড়ে তিনগুণ ভোট বেশি পেয়েছেন। অর্থাৎ বিএনপির প্রার্থীরা পেয়েছেন ১৬ দশমিক ৪৪ শতাংশ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ৫৭ দশমিক ৬২ শতাংশ ভোট।  এ নির্বাচনে বিএনপির ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

ভোটের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নিয়ম অনুযায়ী, পৌরসভা নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। পৌরসভাগুলো হচ্ছে—রানীশংকৈল, কালাই, বড়াইগ্রাম, তাহেরপুর, জীবননগর, চৌগাছা, বাঘারপাড়া ও বাগেরহাট। আরও রয়েছে মুলাদী, গোপালপুর, বাজিতপুর, মিরকাদিম, মাধবদী, রাজবাড়ী, নগরকান্দা, আখাউড়া, দাউদকান্দি, কচুয়া, ফরিদগঞ্জ, রামগতি, পটিয়া, চন্দনাইশ ও ত্রিশাল।

এর আগে রোববার ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৫৪টিতে মেয়র পদে ভোট হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর পদে ভোট হয়।  এর মধ্যে নরসিংদী ও শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ফলাফল ঘোষণা করা হয়নি।

পূর্ববর্তি সংবাদইরাকে ১৩ তুর্কি নাগরিককে হত্যা: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল আঙ্কারা
পরবর্তি সংবাদবিশ্বজুড়ে টিকা কার্যক্রমের সুফল, কমতে ‍শুরু করেছে সংক্রমণ