করোনায় একদিনে সুস্থ ৬৩৩, মৃত্যু ১৬

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬৩৩ জন।

একদিনে মৃত ও শনাক্তের সংখ্যা আরো বেড়েছে। মারা গেছেন ১৬ জন।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩১৪ জনে। আর শনাক্ত হয়েছেন আরো ৪৪৩ জন। মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪১ হাজার ৮৭৭ জনে।

বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৯ হাজার ২৫৪ জন।

এর আগে মঙ্গলবার দেশে আরো ৩৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যান ১৩ জন।

-এসএন

পূর্ববর্তি সংবাদ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীসের সনদ ও নম্বরপত্র দেওয়া হচ্ছে
পরবর্তি সংবাদআলজাজিরার তথ্যচিত্র সরিয়ে ফেলতে নির্দেশ দিল আদালত