ইন্তেকাল করেছেন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জামাতা অধ্যক্ষ নূরুল হক মিয়া

ইসলাম টাইমস ডেস্ক: শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জামাতা অধ্যক্ষ নূরুল হক মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা বাদ এশা মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া সাত গম্বুজ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আজ শনিবার ( ২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা এহসানুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অধ্যক্ষ নূরুল হক মিয়া হাইপ্রেসার, ডায়াবেটিসসহ বার্ধ্যজনিত রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন মাওলানা এহসানুল হক।

তিনি ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ। ৮ সন্তানের জনক ছিলেন তিনি। তার ৮ সন্তানের প্রত্যেকেই কুরআনের হাফেজ। এছাড়া তিনি একজন দাঈ ছিলেন। নানা অঙ্গনে দীনি খেদমত আঞ্জাম দিয়েছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদমসজিদুল আকসায় ফিলিস্তিনিদের জুমা আদায়ে ইহুদীবাদী ইসরাইলের বাধা
পরবর্তি সংবাদসোমালিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সরকারবিরোধী বিক্ষোভ, ব্যাপক গোলাগুলি