একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ২১ জন

ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়া হবে আজ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন।

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ভাষা আন্দোলনে ৩ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৩ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ৩ জন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি ও সমাজসেবায় একজনকে একুশে পদক প্রদান করা হবে।

-ইজে

পূর্ববর্তি সংবাদখাশোগি হত্যার পুরো গোয়েন্দা তথ্য প্রকাশ করবে আমেরিকা
পরবর্তি সংবাদচুড়িহাট্টা ট্র্যাজেডির দুই বছর: বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা