ইসলাম টাইমস ডেস্ক: আলমডাঙ্গায় ‘দীন প্রচারে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে ইসলামিক কালচারাল সেন্টার ‘আবর্তন’ আলমডাঙ্গা দারুস সুন্নাহ নুরানী একাডেমীতে এ আলোচনা সভার আয়োজন করে।
মাহফিল উদ্দীন মানিকের উপস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ‘প্রাক্টিসিং মুসলিম’ গ্রন্থের লেখক নাদিউজ্জামান খান রিজভী। তাছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্বরচিত আরবি প্রবন্ধ পাঠ ও নাশীদ উপস্থাপন করেন হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ।
অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন, কারিমিয়া কেরাআতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ, কাবিলনগর জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ খান, ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফি, আনন্দধাম মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক প্রমুখ। সেমিনারটিতে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।
-ইজে
















