“সর্বপ্রথম একজন আলেমই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন”

ইসলাম টাইমস ডেস্ক:  দারুল উলুম কর্ণপাড়া মাদরাসায় বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে ‘বায়ান্নর ভাষা আন্দোলন প্রসঙ্গে আলেমদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আইম্মাহ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

মাওলানা মহিউদ্দিন রাব্বানী তার বক্তব্যে বলেন, ভাষা দিবস উদযাপনের নামে আজ সারাদেশে যে অপসংস্কৃতির হিড়িক পড়েছে, তা প্রতিরোধ করা এদেশের তৌহিদি জনতার প্রাণের দাবি। এ দায়িত্ব নতুন প্রজন্মকে কাঁধে তুলে নিতে হবে।

বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, নবী কটূক্তিকারী সেক্যুলারিস্টদের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে পুনরায় পূতঃপবিত্র করতে হবে। বর্তমান ইতিহাস বিকৃতকারীগণ এমনভাবে ইতিহাস সৃষ্টির চেষ্টা করছেন, যেন ইসলাম আর বাংলা ভাষার মাঝে দা-কুমড়া সম্পর্ক। অথচ ঐতিহাসিক সত্য হচ্ছে, এদেশে সর্বপ্রথম যে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন তিনি ছিলেন একজন আলেম, হযরত মাওলানা আতহার আলী সাহেব রহ.।

উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক মুসা, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শিক্ষা সচিব মুফতী শরীফুল ইসলাম সুহাইল, সাভার উপজেলা ওলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আযম প্রমুখ।

– ইজে

পূর্ববর্তি সংবাদহোয়াইট হাউজ ছাড়ার পর প্রথম জনসমক্ষে আসছেন ট্রাম্প
পরবর্তি সংবাদবসুরহাট এলাকায় ১৪৪ ধারা জারি, নিহত সাংবাদিকের দাফন সম্পন্ন