রাজধানীতে একদিনে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৬৫ পিস ইয়াবা, ৩০৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৬৩৫ গ্রাম ২৬৭ পুরিয়া গাঁজা ও ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৬টি মামলা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরই বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ২৫০ যাত্রী
পরবর্তি সংবাদখাগড়াছড়িতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত