করোনার টিকা সরবরাহে ভারতকে অগ্রাধিকার, অন্যদের ধৈর্য ধরতে বলল সিরাম

ইসলাম টাইমস ডেস্ক: করোনার টিকা সরবরাহের বিষয়ে নিজস্ব বাজারকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দিয়েছে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট। এক্ষেত্রে অন্যান্য দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে সব দেশকে ধৈর্য ধরে অপেক্ষার আহ্বান জানান সিরাম প্রধান আদর পুনাওয়ালা।

তিনি জানান, সিরাম ইনস্টিটিউটকে তাদের বিশাল বাজার বিষয়ে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা এবং সেই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের প্রয়োজনীয়তার ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে।

পুনাওয়ালা বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুনের বিশাল কারখানায় সিরাম অক্সফোর্ড ভ্যাকসিনের কোটি কোটি ডোজ উৎপাদন করছে।

বিশ্বের বহু বিশেষ করে দরিদ্র দেশগুলো ভ্যাকসিনের জন্য ব্যাপকভাবে সিরামের ওপর নির্ভর করছে। ইতোমধ্যে এ ইনস্টিটিউট বিদেশে লাখ লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করেছে। এছাড়া দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে সিরাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত কোভ্যাক্সকে ২০ কোটি ডোজ সরবরাহ করার পরিকল্পনা করেছে। তবে এ নির্দেশনার বিষয়ে বিস্তারিত জানাননি সিরাম প্রধান।

-এনটি

পূর্ববর্তি সংবাদআন্দোলনের নামে বিএনপি ঘরে বসে শব্দবোমা ফাটায়: উপমন্ত্রী
পরবর্তি সংবাদপুলিশ ইজিবাইক আটক করায় নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালকের