সিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপদে পড়েছেন যাত্রীরা। তবে দায়িত্বের প্রতি অবহেলা ও নানা অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জানিয়েছেন যাত্রী সাধারণ।

সোমবার সকালে চাবিটি হারিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনে আটকা পড়ে।

 

এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

-ইজে

পূর্ববর্তি সংবাদভারতের দেয়া সফটওয়্যারেই চলছে ইংরেজি থেকে বাংলায় রায় রূপান্তরের কাজ
পরবর্তি সংবাদনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭