চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ, ঘটনাস্থলেই ২ নারী যাত্রীর মৃত্যূ

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কক্সবাজারের রামুর সেনোয়ারা বেগম (১৯) ও চকরিয়া উপজেলার বাসিন্দা রিনা আক্তার (২২)।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এএসআই আদম আলী জানান, ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জন্য পাথর নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাস ওভারটেক করে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদজমি লিখে না দেওয়ায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল পাষণ্ড ছেলে
পরবর্তি সংবাদফিলিপাইনে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গৃহহীন পাঁচ হাজার মানুষ