আল জাজিরা: সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ আজ

ইসলাম টাইমস ডেস্ক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত রাষ্ট্র ও সরকারবিরোধী প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট জুলকারনাইন সামি ও তাসনিম খলিলসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণের বিষয় আদেশের জন্য আজ (২৩ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম মামলা গ্রহণের বিষয় আদেশ দেবেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারক আশেক ইমাম এ দিন ধার্য করেন। বুধবার ঢাকা মহানগর আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে সুনামহানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে লিপ্ত আছে।

এদিকে, আল জাজিরা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক-ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরাতে বিটিআসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।

-ইজে

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ থেকে বছরে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়: জিএফআই
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫