সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল। আর মালবাহী ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

-ইজে

পূর্ববর্তি সংবাদআল জাজিরা: সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ আজ
পরবর্তি সংবাদপাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৪ নারী এনজিওকর্মী নিহত