ইসলাম টাইমস ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, ‘পবিত্র কোরআনুল কারীম’ মানবজাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। প্রিয়নবী (সা.) ছিলেন এ পবিত্র গ্রন্থের প্রথম তিলাওয়াতকারী ও মহান শিক্ষক। এ পবিত্র কোরআনের তিলাওয়াত মানুষের আত্মশুদ্ধি ঘটায় এবং তাদেরকে মানুষ হিসেবে উচ্চতর মর্যাদায় আসীন করে। তাই বিশ্বের তরুণ ও যুবসমাজকে বেশি বেশি পবিত্র কোরআন তিলাওয়াত ও অধ্যয়নে মনোযোগী হতে হবে।’
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তনে ওআইসি ইয়ুথ ক্যাপিট্যাল ঢাকা-২০২০ উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান বলেন, ‘পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত অধ্যয়ন ও বিধিবিধান অনুশীলনে যুবসমাজকে অনুপ্রালিত করা এবং বিশ্ববাসীর কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
-ইজে
















