এবার ৪০ লাখ ট্রাক্টর নিয়ে ভারতের সংসদ ঘেরাওয়ের হুমকি কৃষক নেতার

ইসলাম টাইমস ডেস্ক: চার লাখ নয়, এবার ৪০ লাখ ট্রাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ভারতের কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজস্থানে আয়োজিত কৃষক সমাবেশ থেকে এমন হুমকি দেন তিনি।

আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। যেকোনো সময় এই কর্মসূচির দিন-ক্ষণ ঘোষণা করা হবে বলে হুমকি দেন রাকেশ। খবর এনডিটিভি।

ভাষণে রাকেশ বলেছেন, ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর নিয়ে জড়ো হবেন কৃষকরা। সেখানে মাঠ চাষ করে ফসল ফলানো হবে। কেন্দ্রীয় সরকার যদি কৃষকদের দাবি না মানে, তাহলে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা। যেকোনো দিন সেই কর্মসূচি ঘোষিত হতে পারে। তবে পূর্ব ঘোষণা মতো চার লাখ নয়, এবার মিছিলে অংশ নেবে ৪০ লাখ ট্রাক্টর।

ভারতের কৃষক আন্দোলনের এই নেতা বলেন, সরকার বড় বড় বহুজাতিক সংস্থার লাভের দিকটাই দেখছে। কিন্তু কৃষকদের কথা না ভেবে যদি শিল্পপতিদের লাভের দিকটাই সরকার দেখে, তাহলে বড় বড় গুদাম ধ্বংস করবেন কৃষকরা।

রাকেশের পাশাপাশি মঙ্গলবার স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব ও সারাভারত কৃষক সভার প্রধান অমরা রাম সেই অনুষ্ঠানে ভাষণ দেন।

-ইজে

পূর্ববর্তি সংবাদইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৬২
পরবর্তি সংবাদ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ে অবস্থান, যান চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ