রাঙামাটিতে ইউএনওর কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা!

ইসলাম টাইমস ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউএনও কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সমর বিজায় চাকমা। তিনি রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য।

বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, দুপুরে তিনজন অস্ত্রধারী লোক উপজেলা সদরে ইউএনও কার্যালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে। কিছু বুঝে ওঠার আগেই সমর বিজয়কে লক্ষ্য করে গুঁলি ছুড়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদহাজারো নারী-পুরুষের ঝাড়ু মিছিল যুবলীগ নেতার বিরুদ্ধে
পরবর্তি সংবাদনির্বাচনে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা