ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫১ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানান, এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৮৭২ ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
-এসএন
















