ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্রদল নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। ছাত্রদল নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল ও লেখক মোশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। পরে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। হাবিব উন নবী খান সোহেলসহ আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
-এসএন
















