ইসলাম টাইমস ডেস্ক: খুলনায় ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।
আদালত সূত্রে জানা যায়, কয়রা উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে নাকশা গ্রামের আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।
২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
-এসএন
















