দেশে ৫ লাখ পেরোলো করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো সাতজন। এছাড়া এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৬১৯ জনের শরীরে। এদিন সুস্থ হয়েছেন আরো ৮৪১ জন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ লাখ পার হল।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৩৫ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৮৪১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৬৮ জন।

এর আগে বুধবার দেশে আরো ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান পাঁচজন।

-আরএম

পূর্ববর্তি সংবাদমুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদ‘প্রতিটি মৃত্যু দুঃখজনক’: সীমান্তহত্যা নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে জয়শঙ্কর