ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে তিনি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকা নেন শেখ রেহানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
-এসএন
















