বিবাড়িয়ায় রিকশায় লাশের খাটিয়া লাগা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণাবাড়িয়ার সরাইলে মরদেহ বহনকারী খাটিয়ার সঙ্গে রিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। বুধবার সন্ধ্যার দিকে বিষয়টি নিয়ে পুনরায় বাগ-বিতণ্ডা শুরু হয়। এরই জেরে এদের পরিবারের দুই গোষ্ঠী দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

-ইজে

 

পূর্ববর্তি সংবাদমোদির ঢাকা সফর ঠেকানোর ঘোষণা প্রগতিশীল ছাত্র জোটের
পরবর্তি সংবাদফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষ: পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩