নিউজিল্যান্ডে শক্তিশালী মাত্রার ভূমিকম্প

ইসলাম টাইমস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড। দেশটির উত্তর অংশে স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ২৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর জারি হয়েছে সুনামি-সতর্কতা।

এর রিখটার স্কেলের মাত্রা ছিলো ৮ দশমিক ১।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ মার্চ) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা) ভূমিকম্প অনুভূত হয়। সুনামির আশঙ্কায় ইতোমধ্যে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিকম্পের উপত্তিস্থল থেকে সুনামি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩শ কিলোমিটার পর্যন্ত সুনামি হতে পারে। তাই ওই এলাকায় সবাইকে সতর্ক ও নিরাপদ অবস্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।

নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপ গিসবর্নের বাসিন্দারা জানিয়েছেন, তারা হালকা থেকে মাঝারি কাঁপুনি অনুভব করেছেন।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভূমিকম্পের কারণে যে সুনামির স্রোত সৃষ্টি হয়েছে, তাদের দেশে আছড়ে পড়বে কিনা তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। এর রিখটার স্কেলের মাত্রা ছিলো ৮ দশমিক ১।

-এসএন

পূর্ববর্তি সংবাদঅপরাধ যত গুরুতর হোক, শিশুদের ১০ বছরের বেশি সাজা নয়: হাইকোর্ট
পরবর্তি সংবাদবিশ্বজুড়ে প্রতি বছর ১০০ কোটি টন খাবার অপচয় হয়