৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইসলাম টাইমস ডেস্ক: আজ ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রবিবার সকাল ৭টার পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

-ইজে

পূর্ববর্তি সংবাদভারতে পালিয়ে যাওয়া ৮ পুলিশকে ফেরত চায় মিয়ানমার
পরবর্তি সংবাদআশুলিয়ায় নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে এসআই নিহত