রাজধানীতে ১১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম লিটন (৪৫)।

গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, শনিবার বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃত লিটন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস আক্রমণ
পরবর্তি সংবাদচট্টগ্রামে কারাগার থেকে আসামি উধাও: জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত