বিশ্বজুড়ে নববর্ষ উৎসব: বীভৎসতায় ১১ জনের মৃত্যু, প্রায় অর্ধশতাধিক আহত

ইসলাম টাইমস ডেস্ক: যদিও অনেক দেশেই এ বছর বড় পরিসরে নিউ ইয়ারের উৎসব পালনের অনুমতি দেওয়া হয়নি কিন্তু তারপরও অনেককে এদিনে রাতে বীভৎস উৎসবে মেতে উঠতে দেখা গেছে। এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এসব  আয়োজনে বিশ্বজুড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে বেশ সংখ্যক আহতও হয়েছে।

 

একটি জরুরি ফোনকল পেয়ে ত্রিবিসটোভো শহরের একটি বাড়িতে গিয়ে তারা বেশ কিছু মরদেহ উদ্ধার করেন। বসনিয়া ও ক্রোয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নিহত আটজনই শিক্ষার্থী।

অপরদিকে, তুরস্কে আতশবাজিতে চোখে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি। আঙ্কারার লিভ হসপিটালের চিকিৎসক ডা. ভেদাত কায়া জানিয়েছেন, তার দুই চোখেই আঘাত লেগেছে। তিনি জানিয়েছেন, ওই ফুটবলারের চোখ নষ্ট হয়নি। তবে তার একটি চোখের আঘাত গুরুতর।

এদিকে ফ্রান্সের পূর্বাঞ্চলে আতশবাজি বিস্ফোরণে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া জার্মানিতে বাড়িতে তৈরি আতশবাজি বিস্ফোরণে ২৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

 

ইরাকের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে নিউ ইয়ারের উৎসবে আতশবাজির কারণে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছে। করোনা মহামারির কারণে গণজমায়েত ও আতশবাজি-সহ বিভিন্ন কার্যক্রমে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও ইরাকের বিভিন্ন স্থানে তা অমান্য করেই উৎসব করেছে মানুষ।

ইজে

পূর্ববর্তি সংবাদবনানীতে নববর্ষ উপলক্ষে চটপটি খেতে গিয়ে কিশোর খুন
পরবর্তি সংবাদবাংলাদেশকে আধুনিক কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করলেন রাষ্ট্রপতি