ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশের মাধ্যমে অনলাইনে অর্থ আদান প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম আলিপেসহ আটটি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা চীনা অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে – আলিপে, কিউকিউ ওয়ালেট, উইচ্যাট পে, টেনসেন্ট কিউকিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট, ডব্লিউপিএস অফিস।
মঙ্গলবার (৫ জানুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে, চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ এবং চীনের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে মার্কিনিদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন – চীনের সঙ্গে বৈরিতার সর্বশেষ স্মারক হিসেবে মেয়াদের শেষাশেষি ডোনাল্ড ট্রাম্প এরকম আরও কিছু উদ্যোগ নিতে পারেন।
















