পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : ডিএমপি কমিশনার

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, একাদশ সংসদ নির্বাচন ঘিরে যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

শুক্রবার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ঢাকার পুলিশ প্রধান বলেন, নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনকে ঘিরে কোনো অপশক্তি গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ও বাসায় ফেরা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বিরোধীপক্ষ কোনো তথ্য ছাড়াই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে— এমন মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না।

পূর্ববর্তি সংবাদনির্বাচন নিয়ে ‘গার্ডিয়ান’ কী বলে?
পরবর্তি সংবাদমসজিদ থেকে ফেরার পথে গোলাম মাওলা রনির উপর হামলা